রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:২০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

শফিকুল ইসলাম শফিক। ছবি : সংগৃহীত
শফিকুল ইসলাম শফিক। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক (৩৮) লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন। ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে পাড়ি জমিয়ে সেখানেই নিভে গেল তার জীবনপ্রদীপ।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে পর্তুগালের রাজধানী লিসবুনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেড় মাস ধরে চিকিৎসাধীন ছিলেন ওই হাসপাতালে।

নিহত শফিকুল রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বড় মোল্লা বাড়ির মৃত নুরুজ্জামান মোল্লার ছেলে। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

নিহতের মামাতো ভাই ইব্রাহিম আহমেদ আরজু বলেন, ‘শফিক ছোট থাকতে তার বাবা মারা যায়। সে অনেক পরিশ্রমী ও মেধাবী ছিল। ১০ বছর আগে সে পড়াশোনার জন্য প্রবাস যায়। তারপর ২০১৯ সালে সে বিয়ে করে। তার স্ত্রীসহ সে পর্তুগালে থাকত। তাদের কোনো সন্তান নাই। লিভার সমস্যা নিয়ে সে দেড় মাস হাসপাতালে ছিল। হাসপাতালেই সে মারা যায়।’

নিহতের ভাগনে মোহাম্মদ তারেক বলেন, ‘আমার মামা সবার আদরের ছিলেন। মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।’

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবীন শীষ বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানায়নি। পরিবার থেকে বিষয়টি জানালে মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X