চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

ড. রেদোয়ান আহমেদ। ছবি : সংগৃহীত
ড. রেদোয়ান আহমেদ। ছবি : সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠক হিসেবে পরিচিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানকে দলের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।

ড. রেদোয়ান আহমেদ ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠক হিসেবে নিজেকে গড়ে তোলেন তিনি। পরবর্তীতে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দিয়ে দলটির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলীয় সংগঠন বিস্তারে তৃণমূল পর্যায়ে কাজ করেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন।

এলডিপির হয়ে জাতীয় রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা, জোট রাজনীতিতে কৌশলী অবস্থান এবং ধারাবাহিক আন্দোলন-সমাবেশে তার সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিতে যোগদানের মাধ্যমে রেদোয়ান আহমেদ বৃহত্তর পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেখছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও আলোচনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ সংগঠক ও মাঠপর্যায়ের রাজনীতিতে দক্ষ রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদান দলটির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে।

এদিকে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X