মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

চার শিশুর মৃত্যুর খবরে উৎসুক এলাকাবাসী। ছবি : কালবেলা
চার শিশুর মৃত্যুর খবরে উৎসুক এলাকাবাসী। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের দুই ভাইয়ের চার মেয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। নিহতরা দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্মফুল (শাপলা) তুলতে যায়। বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী বিলের পানিতে তাদের ভাসমান মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লেপুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। একই পরিবারের চার কন্যাশিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে গ্রামজুড়ে চলছে আহাজারি।

এক স্থানীয় বাসিন্দা বলেন, ওরা প্রতিদিনই বিকেলে বিলের পাশে খেলতে যেত। আজও গিয়েছিল ফুল তুলতে। কেউ ভাবেনি এভাবে একসঙ্গে চারটা লাশ ফিরে আসবে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাপলা তুলতে গিয়ে পিচ্ছিল কাদায় পড়ে তারা পানিতে তলিয়ে যায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X