রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এই ‘ফজু পাগলা’র জন্য সারা দেশের মানুষ পাগল : ফজলুর রহমান

কিশোরগঞ্জের ইটনায় বিএনপির কর্মী সম্মেলনে ফজলুর রহমান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ইটনায় বিএনপির কর্মী সম্মেলনে ফজলুর রহমান। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী দলটির আলোচিত নেতা ফজলুর রহমান বলেছেন, আমাকে জামায়াতে ইসলামী টাইটেল দিয়েছে ‘ফজু পাগলা’। বাংলাদেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ অনেক মসজিদ আছে। কিন্তু কিশোরগঞ্জের পাগলা মসজিদকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে। কোটি কোটি টাকা পাগলা মসজিদে মানুষ দান করে। কাজেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ এলাকার সন্তান ‘ফজু পাগলা’র সম্মান কত? তাই যারা আমাকে এ উপাধি দিয়েছে তাদের ধন্যবাদ দিলাম। এই ‘ফজু পাগলা’র জন্য সারা দেশের মানুষ পাগল।’

রোববার (০৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনায় বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমি গত ৮ সেপ্টেম্বর ইটনায় এসেছিলাম। আপনারা বাংলাদেশের রেকর্ড ব্রেক করে আমার দুর্দিনে দুঃসময়ে ইটনার সমস্ত সংগঠনের নেতাকর্মীরা এবং জনতা আমার পাশে দাঁড়িয়েছিলেন। এমন কোনো উদাহরণ বাংলাদেশে নেই।

‘ফজু পাগলা’ উপাধি আমি গ্রহণ করলাম মন্তব্য করে তিনি আরও বলেন, অনেকেই মনে করেছিল, আমি নাকি মনোনয়ন পাব না। আমি সেপ্টেম্বর মাসে ইটনায় আমার বক্তব্যে প্রথম জিজ্ঞেস করেছিলাম, আমি নির্বাচন করব কিনা বলুন তো? আপনারা হাজার হাজার হাত তুলে সমর্থন দিয়ে বলেছিলেন- ইয়েস। নির্বাচন করবেন।

মনোনয়ন প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, আমি জানতাম এবং প্রত্যেক দিন বলতাম- আমার দল আমাকেই মনোনয়ন দেবে। আপনারা সবাই একটু শঙ্কার মধ্যে ছিলেন। কারণ আমার বিরুদ্ধে দেশে-বিদেশে বড় অপপ্রচার ছিল। জামায়াত শত শত কোটি টাকা খরচ করেছে দেশে-বিদেশে। আমাকে দল থেকে একদম বহিষ্কার করে দেওয়ার জন্য জামায়াত চেষ্টা করেছে। কিন্তু আমার দল বিএনপি, আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে ইটনা, অষ্টগ্রাম, মিঠামইনের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখিয়েছে বলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

ফজলুর রহমান আরও বলেন, আমি যদি আল্লাহর রহমতে, মানুষের দোয়া ও নেতাকর্মীদের কাজে এলাকার এমপি হতে পারি, তাহলে এলাকার ভাগ্য পরিবর্তন করে দেব, ইনশাআল্লাহ।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ ঘোষ প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X