সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সঙ্গে তামাশাকারীরা আ.লীগের মতো ‘নাই’ হয়ে যাবে : নুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পথসভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জে পথসভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে ভিন্নমত দমনে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল। তাদের নেতাকর্মীদের খুঁজে খুঁজে বের করে মামলা, হামলা ও এলাকা ছাড়া করেছিল। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণের সঙ্গে তামাশা করবে তারাই রাজনীতি থেকে আওয়ামী লীগের মতো ‘নাই’ হয়ে যাবে।

রোববার (০৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাহির গোলা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, আপনাদের কারো সন্তান, কারো ভাই এই তরুণরা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে অসাধ্য সাধন করেছে তা গত ৫০ বছরে সম্ভব হয়নি। তাই জুলাই অভ্যুত্থান পরবর্তী আগামীর রাজনীতি ও বাংলাদেশের গতিপথ কী হবে, তা নির্ধারণ করবে এদেশের নতুন প্রজন্ম ও সাহসী তরুণরা।

নুর আরও বলেন, যে তরুণরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, এই পরিবর্তন এনেছিল, সেই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, ইনশাআল্লাহ। এ তরুণরা আপনাদের সন্তান, আপানাদের কারো ভাই। তাই এ তরুণদের পাশে আপনাদের থাকতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আমরা এ তরুণ প্রজন্ম জনগণের সঙ্গে থাকতে চাই। জনগণের চিন্তা-ভাবনাকে ধারণ করে আগামীর রাজনীতিকে এগিয়ে নিতে চাই।

শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফ খাঁন সজিব, গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের প্রার্থী মাসুদ রানা মোন্নাফ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ি আসনে মো. সুরুজ্জামান সরকারকে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান নুর।

এ সময়ে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খাঁন সজিব এবং গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা মোন্নাফ। জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলার আহ্বায়ক রুমন বসুনিয়া প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X