বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে জামায়াতের ১৬ নেতাকর্মী

গ্রেপ্তারকৃত জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকামোড় এলাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার শাখার আমির আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল করার সময় পুলিশ ১৬ জন জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় দিকে বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার শাখার আমির আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাদের মুক্তি, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিরামপুর পৌর শহরে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃত নেতাকর্মীরা হলেন- বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর গ্রামের নুরুজাম্মান, মোজাফফর হোসেন, ওমর ফারুক, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, আবদুল মান্নান, আককাস আলী, জামিল হোসেন, উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, তোতা মিয়া, টাটকপুরের সাজ্জাদুর রহমান, নবাবগঞ্জ উপজেলার ফুলবান্ধা গ্রামের নাঈম ইসলাম, পার্বতীপুর উপজেলার জিয়াউর রহমান, তাজনগর কাজিপাড়ার হাবিবুর রহমান ও ফুলবাড়ি উপজেলার শ্রী হরিপুরের ইসমাইল হোসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টায় দিকে বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া জামে মসজিদ সামনের মহাসড়ক থেকে জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমির আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শহরের ঢাকামোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ চারদিক থেকে ধাওয়া করে জামায়াতের ১৬ জন কর্মীকে আটক করে।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা নায়েবে আমির মুহাদ্দিস এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবদুল কাইয়্যুব ও জেলা সেক্রেটারি সাজেদুর রহমান।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার দৈনিক কালবেলাকে বলেন, জুমার নামাজ শেষে শহরে নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় তাদের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। মিছিল থেকে বাঁশের লাঠি, ছোট-বড় ইটের ভাঙা টুকরা, গাছের ডাল ও লোহার রড উদ্ধার করা হয়েছে। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X