ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আস্তিনের নিচে ১৫ বছর সংগঠন চালিয়েছে জামায়াত : অভি

ধামরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা
ধামরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আস্তিনের নিচে বসে গত ১৫ বছর জামায়াতে ইসলামী সংগঠন চালিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

সোমবার (১০ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকার ধামরাইয়ে একটি র‍্যালি ও সমাবেশ আয়োজন করা হয়। ধামরাই বাজার রথখোলা থেকে শুরু হয়ে ঢুলিভিটায় র‍্যালি শেষ হয়। এতে বিপুল সংখ্যক নারীসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে নাজমুল হাসান অভি বলেন, গত ১৫ বছর ৭ মাস নির্যাতিত হয়ে, নিপিড়নে জর্জরিত হয়ে সাধারণ মানুষকে বন্দি জীবনযাপন করতে হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী লাখ লাখ মামলা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। তখন কিন্তু আমরা জামায়াতে ইসলামী বাংলাদেশের কোনো মানুষকে রাস্তায় দেখিনি। এখন তারা বলে যে ক্ষমতায় যাওয়ার জন্য যদি আঙুল বাঁকা করতে হয় তাও তারা বাঁকা করে ঘি খাবে।

তিনি বলেন, ১৫ বছর আমরা আপনাদের দেখেছি- আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আস্তিনের নিচে বসে সংগঠন চালিয়েছেন। আজকে আপনারা বলছেন, নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, এবার দাঁড়িপাল্লা দেখেন। আপনাদের মানুষ দেখেছে ১৯৪৭ সালে, আপনাদের মানুষ দেখেছে ১৯৭১ সালে, আপনাদের মানুষ দেখেছে ১৯৯০ সালে, আপনাদের মানুষ দেখতে চায় না।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে অভি বলেন, আপনারা প্রত্যেকবারই ক্ষমতার ভাগ নিয়েছেন। এরশাদের সময় আপনারা ভাগ নিয়েছেন, চারদলীয় ঐক্যজোটে থেকে আপনারা ভাগ নিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে থেকে আপনারা ভাগ নিয়েছেন। সুতরাং বাংলাদেশের মানুষ আপনাদের আর আপনাদের দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন ধানের শীষ দেখতে চায়।

সমাবেশের আগে আয়োজিত র‍্যালিতে ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, রাশেদ মিয়া। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, মোফাজ্জল হোসেন টিপু, রাশেদুল ইসলাম রাজু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখুল ইসলামসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X