সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎবিহীন পদ্মা নদীবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাছিরপুর ইউনিয়ন। ছবি : কালবেলা
দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎবিহীন পদ্মা নদীবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাছিরপুর ইউনিয়ন। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাছিরপুর ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎবিহীন জীবনযাপন করছে। সাবমেরিন ক্যাবলে ছিঁড়ে যাওয়ার পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর পদ্মা নদীর তীব্র স্রোতের সময় চরাঞ্চলে বসানো সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যায়। এরপর থেকে এলাকাবাসী বিদ্যুৎহীন হয়ে পড়ে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ ও দাবি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নারিকেলবাড়িয়ার মোজাফফরপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, এক বছর ধরে আমরা অন্ধকারে আছি। রাতে শিশুদের পড়াশোনা করানো যায় না। মোবাইল চার্জ দিতে নদী পাড়ি দিয়ে অন্য ইউনিয়নে যেতে হয়। জীবনটা কষ্টকর হয়ে গেছে।

আরেক বাসিন্দা রাজা মল্লিক বলেন, ফ্রিজ, পাখা, টেলিভিশন সব অকেজো হয়ে পড়ে আছে। বাজার বা মাছ মাংস কিছু সংরক্ষণ করা যায় না। গরমে ছোট বাচ্চা আর বৃদ্ধদের কষ্ট দেখতে হয়।

দিয়ারা নারিকেলবাড়িয়া পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যুৎ না থাকায় শুধু সাধারণ মানুষ নয়, এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও চরম ক্ষতির মুখে পড়েছেন। দোকানে ফ্রিজার, লাইট কিংবা ফ্যান চালাতে না পারায় তাদের ব্যবসা প্রায় অচল হয়ে গেছে। আমি নিয়মিত বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে এবং মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন জানান, ইউনিয়ন দুটি পদ্মা পদ্মাবেষ্টিত হওয়ায় এখানকার বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কঠিন। ক্যাবল মেরামত এবং নতুন করে বিদ্যুৎ লাইন স্থাপনে সময় ও বাজেটের প্রয়োজন রয়েছে। তবে তিনি দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা কালবেলাকে বলেন, চরাঞ্চলে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ক্যাবলটি মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।

এদিকে দীর্ঘদিনের এই ভোগান্তিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে স্থায়ী সমাধান ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X