বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন সাবেক মেয়র আরিফ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফ। ছবি : সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফ। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন সিলেট সিটি করপোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মালিক। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের আরও আটজন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল হক চৌধুরীসহ তিনজন বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কমিটিতে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন নেতা কমিটিতে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আরও দুজন নেতা ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে। এর প্রতিদান নিশ্চয়ই কাজকর্মে আমি দেব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমানে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। এ আন্দোলনকে বেগবান করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না। এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X