কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতা ঠেকাতেই আওয়ামী লীগের শান্তি সমাবেশ : হানিফ

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব-উল আলম হানিফ। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব-উল আলম হানিফ। ছবি : কালবেলা

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সেই জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন, তা প্রমাণও হয়েছে। আদালতে তার শাস্তি হয়েছে। বিএনপির মির্জা ফখরুল সাহেবরা মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতাবিরোধী কোনো ব্যক্তির বিচার হলেই বিএনপির আতে ঘা লাগে।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা স্বীকার করে হানিফ বলেন, সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়াও দরিদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১০

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১১

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১২

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১৩

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৫

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১৬

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১৮

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৯

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

২০
X