চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জন্যই ক্ষমতায় রাখতে হবে শেখ হাসিনাকে : মুজিবুল হক

চৌদ্দগ্রামে শনিবার শিক্ষক সমাবেশে বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি : কালবেলা
চৌদ্দগ্রামে শনিবার শিক্ষক সমাবেশে বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি : কালবেলা

সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে এবং দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা হাইস্কুল মাঠে শনিবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত শিক্ষক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি ওই কথা বলেন।

মুজিবুল হক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য।

মুজিবুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষাক্ষেত্র বদলে গেছে। পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। নারী-পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ ছুঁয়েছে নতুন মাইলফলক। শিক্ষার আলোয় আজ আলোকিত পুরো বাংলাদেশ। সর্বস্তরেই আজ চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই। দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি।’ এসব উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ভাটরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল গাজীপুর-ঢাকা মহাসড়ক

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১০

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

১১

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

১২

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

১৩

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

১৪

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

১৫

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

১৬

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১৭

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

১৮

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

১৯

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

২০
X