সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

মহিলা দলের ৪ নেত্রী বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার কমিটি থেকে ৪ নেত্রীকে বহিষ্কার করেছে সংগঠনটি।

বুধবার (১২ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

বহিষ্কৃতরা হচ্ছেন—জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি সেলিনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নূপুর, সদস্য জোসনা খাতুন এবং মিনা আকতার। বহিষ্কৃতরা সবাই জেলার ঘাটাইল উপজেলার অধিবাসী, ঘাটাইলের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তারা জড়িত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে গত ১০ নভেম্বর আপনাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশের আপনারা যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক না হওয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের পদ থেকে আপনাদের বহিষ্কার করা হলো।

দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্যে ওবায়দুল হক নাসিরকে প্রার্থিতা ঘোষণা করে বিএনপি। পরে এক কর্মসূচিতে ওই প্রার্থিতা বাতিলের দাবি করে লুৎফর রহমান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। যার নেতৃত্ব দেন বহিষ্কৃত নারী নেত্রীরা।

এ বিষয়ে মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর কালবেলাকে বলেন, আমাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আমরা জবাব দেওয়ার পরও এই বহিষ্কারাদেশ পেলাম। এই বিষয়ে আর কিছুই বলার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X