উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের গুলিতে খুন রোহিঙ্গা নেতা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তদের গুলিতে আবারও এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। নিহত নুর হোসেন ওরফে ভুট্টো (৪২) কুতুপালং দুই নম্বর ইস্ট ক্যাম্পের ৯-ডি ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে বলে জানান, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

গতকাল শনিবার রাতে উপজেলার কুতুপালং দুই নম্বর ইস্ট ক্যাম্পের ৯-ডি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন ক্যাম্পের ৯-ডি ব্লকের উপকমিউনিটির নেতা (সাব-মাঝি) ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওসি মোহাম্মদ আলী বলেন, শনিবার রাতে নিজের বসতঘরের সামনে আড্ডা দিচ্ছিলেন নুর হোসেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ নুর হোসেনকে পুলিশ কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার’-কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১০

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১১

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১২

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৩

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৪

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৫

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৬

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৯

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

২০
X