সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৯ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
সুনামগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র রাহিম (৭) ও মহিউদ্দিনের পুত্র মোহাম্মদ (৮)। তারা দুজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট দূরে জনৈক সাঈদ মিয়ার বাড়ির পাশের পুকুরের ধারে যায়। সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ পুকুরে পড়ে যায়।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ইব্রাহীম আলী নামের এক ব্যক্তি পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকেই মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণার ফল জানুন

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X