তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় তীব্র হচ্ছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোর থেকে দেখা মিলেছে ঘন কুয়াশার। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোর থেকে দেখা মিলেছে ঘন কুয়াশার। ছবি : কালবেলা

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ জেলায় কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৪ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে তথ্যটি বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ঘুরে দেখা যায়, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে দিনের শেষে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কয়েকদিন ধরে ভোরেই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্য। ঘড়ির কাঁটায় সময় বাড়তে থাকলে রোদ ঝলমলে হয়ে উঠে দিনটি। স্বস্তি ফিরেছে জনজীবনে। শীতের তীব্রতা কমে যাওয়ায় সকাল থেকেই বিভিন্ন শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে।

এদিকে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

এ বিষয়ে তেঁতুলিয়ার আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার ভোর ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। হিম বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X