চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রত্যেকটা মানুষের যা প্রয়োজন সব ৩১ দফায় আছে’

চুয়াডাঙ্গায় পথসভায় বক্তব্য দেন মাহমুদ হাসান খান বাবু। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় পথসভায় বক্তব্য দেন মাহমুদ হাসান খান বাবু। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেছেন, দেশের প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন সব বিএনপির ৩১ দফার মধ্যে আছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পথসভায় এ কথা বলেন তিনি।

বাবু বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্লোগান দিতেন ‘জনগণই সকল ক্ষমতার উৎস’।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। সেই মালিকানা ছাত্র-জনতার জীবনের বিনিময়ে, আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের বিনিময়ে ফিরে পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের যেই নির্বাচন হবে, আমি আমার ইচ্ছামতো ভোট দিতে পারব। আপনিও আপনার ইচ্ছামতো ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত- যাদের অতীতে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। তাদের দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়া উচিত, যারা এ দেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. শফিউল্লাহ শফি সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X