চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা

আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল সংস্কার চায় না। তারা পুরোনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে পাঁয়তারা করছে। অন্তর্বর্তীকালীন সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে।

তিনি বলেন, যদি সংস্কার না হয়, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সে জন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার বলেছে গণভোট দেবে; কিন্তু তারা বলছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। অথচ এই দুটি নির্বাচন এক নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল। অন্তর্বর্তী সরকার তাদের ফাঁদে পড়েছে। সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, নিউইয়র্কের মুনা কনভেনশন সেন্টারের প্রেসিডেন্ট এবং বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদের সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা মো. ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাওলানা আবদুল্লাহ আল নোমানসহ অন্যরা। এ সময় শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১০

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৩

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৪

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৬

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৭

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৮

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

২০
X