পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০২ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

কানের দুলের জন্য প্রাণ গেল শিশু হাফসার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনা পৌর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় নিখোঁজের চার ঘণ্টা পর ৯ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শিশুটির নানাবাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু হাফসা (৯) সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে তার মায়ের সঙ্গে পাবনা পৌর (৯নং ওয়ার্ড) শালগাড়িয়া সরদারপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশু হাফসাকে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানার বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাস্থল ছিল বলে জানায় স্থানীয়রা।

ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X