চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যে কথা হলো চসিক মেয়রের

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই সাক্ষাতে নগর সেবা ব্যবস্থায় সমন্বয়হীনতার কথা তুলে ধরে ‘নগর সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে উদ্যোগটি নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) রাতে লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার দীর্ঘ আলাপ হয়। পরে রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন মেয়র শাহাদাত। ছবিতে সিটি করপোরেশনে তার এক বছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি তারেক রহমানের হাতে তুলে দিতেও দেখা যায় তাকে।

রোববার (১৬ নভেম্বর) লন্ডন থেকে ফোনে কথা বলেন মেয়র।

তিনি জানান, সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার এক বছর পূর্ণ হয়েছে। গত এক বছরে সিটি করপোরেশনের কাজকর্ম আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছি। এক বছর উপলক্ষে প্রকাশিত উন্নয়ন প্রতিবেদনের বইটিও তার হাতে তুলে দিয়েছি।

মেয়র বলেন, ‘এক বছরে আমরা মোটামুটি সব নালা-নর্দমা পরিষ্কার করেছি। যার ফলাফল আমরা এ বছর হাতেনাতে পেয়েছি। আরও ২১-২২টা খাল নিয়ে কাজ করার পরিকল্পনাও তাকে জানিয়েছি। চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সে বিষয়েও পরামর্শ নিয়েছি।’

বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতাকে বড় সমস্যা হিসেবে দেখছেন মেয়র শাহাদাত।

তিনি বলেন, ‘একেক সংস্থা একেকভাবে কাজ করে। কোনো সমন্বয় নেই। এতে শেষ পর্যন্ত নাগরিকরাই ভোগেন। সমন্বয় হবে তখনই, যখন নির্বাচিত ব্যবস্থার মধ্যে আইনগত কর্তৃত্ব দেওয়া হবে। সিটি করপোরেশনের মেয়র জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। সুতরাং সিটি করপোরেশনের মাধ্যমে নগর সরকার গঠনের কোনো বিকল্প নেই। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছি, বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই যেন নগর সরকার গঠনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করা হয়।’

বৈঠকে দলীয় বা জাতীয় রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক কথা হয়েছে। তবে এই মুহূর্তে সেগুলো বলা ঠিক হবে না— কোনো বিভ্রান্তি তৈরি হোক, সেটা চাই না।’

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হলো মেয়র শাহাদাতের। এর মধ্যে স্কাইপিতে নিয়মিতই কথা হলেও লন্ডনে দেখা হওয়ার সুযোগ হয়নি। তিনি জানান, আগের দুইবার ভিসা আবেদন করেও যেতে পারেননি। এবার কূটনৈতিক পাসপোর্ট থাকায় প্রক্রিয়াটা সহজ হয়েছে।

গত ৯ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেছেন মেয়র ডা. শাহাদাত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১০

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১১

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১২

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৪

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৫

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৬

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৭

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৮

গন্তব্য

১৯

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

২০
X