হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি

ডাকাতির খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ডাকাতির খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে ঘটেছে ডাকাতির ঘটনা। এ সময় পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে গেছে ডাকাতেরা।

শনিবার (১৭ নভেম্বর) রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা শিক্ষক দম্পতি ও পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন এবং অন্য মালপত্র খুঁজে খুঁজে লুট করে। এতে শিক্ষক দম্পতি রতন সরকার (৪৭), মিঠু মহাজন (৩৮), স্বপন সরকার (৩১) আহত হন। চিৎকার শুনে ডাকাতিতে বাধা দিতে গেলে প্রতিবেশী দীপু হাওলাদার (৩২) নামে আরেক ব্যক্তি ডাকাতদের হামলায় আহত হন। পরে সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটল, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং ডাকাত চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো. খায়রুল কবীর। চাঁদপুর ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহআলম কালবেলাকে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দোষীদের গ্রেপ্তার ও লুট হওয়া মালপত্র উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X