বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

‘মামলা তুলে নিবি, না হলে ফসলের মতো যাবে তোদের জীবন’

বিষপ্রয়োগে ক্ষতিগ্রস্ত পেঁয়াজক্ষেত পরিদর্শন করে প্রশাসন। ছবি : কালবেলা
বিষপ্রয়োগে ক্ষতিগ্রস্ত পেঁয়াজক্ষেত পরিদর্শন করে প্রশাসন। ছবি : কালবেলা

‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় আসামিপক্ষ বাদীর ফসলি জমিতে রাতের আঁধারে বিষ দিয়ে কৃষকের পেঁয়াজ নষ্টের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দাবি, এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রহমান জানান, ২০২৩ সালের ১৫ অক্টোবর রাতে তার ছোট ভাই আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তিনি ২৪ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করেন। সব আসামি কারাভোগের পর জামিন পায়। আসামিরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে, তিনি রাজি না হওয়ায় শুক্রবার রাতে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত তার বাড়ি ঘিরে রুমের দরজায় ছিটকিনি দিয়ে পেঁয়াজক্ষেতে বিষপ্রয়োগ করে।

তিনি আরও জানান, বিষয়টি পুলিশ সুপারকে জানালে ঘটনাস্থলে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গভীর রাতে দুর্বৃত্তরা মামলার বাদীকে বলে, ‘মামলা তুলে নিবি, না হলে ফসলের মতো যাবে তোদের জীবন।’

‎বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন কালবেলাকে বলেন, খবর পেয়ে চাষির পেঁয়াজক্ষেত পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ কালবেলাকে বলেন, পেঁয়াজক্ষেতে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়েছে। আমরা তাকে প্রশাসনিক এবং কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X