সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, অতঃপর...

স্বর্ণের দোকানে চুরির ঘটনায় মো. শিমুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
স্বর্ণের দোকানে চুরির ঘটনায় মো. শিমুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিলিংয়ের রড কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা ১৩১ ভরি রুপা ও মোবাইল চুরি করে নিয়ে যায়।

এ চুরির ঘটনায় ভুক্তভোগী দোকানের মালিক কার্ত্তিক কুমার পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে চোরাইকৃত মালামালসহ পেশাদার এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শিমুল হোসেন (২৬)। তিনি জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।

জানা গেছে, বালিয়াকান্দি বাসস্ট্যান্ড-সংলগ্ন রিত্তিকা জুয়েলার্সে গত ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর বেলা ১১টার যে কোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের উপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভেতরে প্রবেশ করে।

সেসময় ২০ জোড়া পায়ের নূপুর, ১৫টি গলার চেন, ২০টি ব্রেসলেট, ১০ জোড়া হাতের বেবি চুড়ি, ৫ জোড়া হাতের বড় চুড়ি, ৮টি হাতের বাজু, ১৬টি আংটিসহ সর্বমোট ১৩১ ভরি রুপা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ আনুমানিক ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের আসামি করে দোকানের মালিক কার্ত্তিক কুমার পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এক চোরকে শনিবার ভোর ৬টার দিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামির দেখানো মতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামির মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টঙ ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা মোবাইলসহ ১০৩ ভরি রুপা উদ্ধার করা হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃত শিমুল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X