মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চারা নষ্ট

পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ায় হতাশ কৃষক। ছবি : কালবেলা
পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ায় হতাশ কৃষক। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে। এতে দুই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

রোববার (১৬ নভেম্বর) ভোরে মাঠে গিয়ে কৃষক নুর আলী মোল্লা ও মো. জালাল খান দেখতে পান—বিষ মেশানো কীটনাশকের প্রভাবে তাদের বীজতলার সব চারা ঝলসে নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগী কৃষক নুর আলী মোল্লা বলেন, দুই থেকে তিন দিন আগে রাতের আঁধারে কেউ ঘাসনাশক জাতীয় বিষ ব্যবহার করেছে। সব চারা নষ্ট হয়ে গেছে। এগুলো রোপণ করলে ১০ থেকে ১২ লাখ টাকা লাভবান হতে পারতাম। দোষীদের বিচার চাই।

আরেক কৃষক মো. জালাল খান বলেন, ধারদেনা করে চারা করেছি। কে বা কারা বিষ দিল—সব শেষ। এখন আমি নিঃস্ব।

স্থানীয় কৃষকরা জানান, চারা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। এতে দুই পরিবারই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় কৃষক শুকর আলী শেখ বলেন, এভাবে কারও চারা নষ্ট করা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের শাস্তি না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সাওরাইল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বিষ নাশক জাতীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে। চারাগুলো বাঁচার সম্ভাবনা খুব কম।

কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার কালবেলাকে বলেন, আমরা বিষয়টি অবগত আছি। মাঠপর্যায়ের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের কীভাবে সহায়তা করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় কৃষকদের বীজতলা নষ্ট করার এমন ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X