মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলবাসে আগুনে দগ্ধ সেই চালক মারা গেছেন

বাসচালক পারভেজ খান। ছবি : সংগৃহীত
বাসচালক পারভেজ খান। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ খান (৪৫) ৪ দিন পর মারা গেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজাদুর রহমান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

নিহত পারভেজের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর গত শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবা মারা যান।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন কালবেলাকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। এখন আমরা এই মামলার সঙ্গে হত্যা ধারা সংযুক্ত করে নেব। এরই মধ্যে আসামিদের ধরতে আমাদের চিরুনি অভিযান চলমান রয়েছে। আসা করছি অতি দ্রুত দোষীদের ধরতে সক্ষম হবো।’

এদিকে স্কুলবাসে আগুনে দগ্ধ চালকের মৃত্যুর ঘটনায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজসহ নিহতের এলাকায় শোকের মাতম বইছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X