সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে মিছিল করতে গিয়ে ধরা

পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

ফেনীতে টাকার বিনিময়ে মিছিলের চেষ্টাকালে ৭ জনকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন– রাকিবুল ইসলাম (২১), মো. নাহিদ (২২), মো. আশরাফুল হক (২১), মো. জিসান (১৯), ফারদিন ইসলাম (১৮), মো. সোহেল (১৮) ও সিরাম (১৮)।

সংবাদ সম্মেলন বলা হয়, সোমবার ভোরে ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু লোক জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ লেমুয়া বাজারের ভেতরের গলি থেকে রাকিবুল, নাহিদ, আশরাফুল হককে আটক করে।

আটককালে আরও কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন এলাকা থেকে ঘটনাস্থলে জড়ো হয়ে ছাত্রলীগের পক্ষে মহাসড়কে মিছিল করার জন্য সমবেত হয়েছিল। এর আগেও তারা বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছিল বলে পুলিশকে জানিয়েছে।

এ ছাড়া একই রাতে ফেনী সদর থানাধীন মহিপালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা অবস্থায় জিসান, ফারদিন, সোহেল ও সিরাম নামের আরও চারজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দাগনভূঁঞা থানা এলাকার জনৈক ইমন তাদের পূর্ব পরিচয়ের সূত্র ধরে অর্থের বিনিময়ে মিছিল করার জন্য আসতে বলে। তারই কথায় আটক ব্যক্তিরা মহিপাল এসে তার জন্য অপেক্ষা করছিল। এ সময় পুলিশ তাদের আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X