কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা। ছবি : কালবেলা
কুমিল্লায় বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা। ছবি : কালবেলা

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা নগরের গোয়ালপট্টি ও চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৩ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় মনিরুল হক চৌধুরীকে। সোমবার বিকেলে কুমিল্লা নগরীর গোয়ালপট্টি এলাকায় মনিরুলের সমর্থনে আয়োজিত মিছিলে ঋষিপট্টি এলাকার সড়কের ভেতর থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এ সময়ে কয়েকটি ইটপাটকেলও নিক্ষেপ করা হয়। পরে একজনকে মারধর করা হয়।

এ সময়ে ধানের শীষের পক্ষে শোডাউনে থাকা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ও তার নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীও গোয়ালপট্টি আসেন।

এদিকে খবর পেয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ধানের শীষের পক্ষে সড়কে মিছিল করেন।

পরে মনিরুল হক চৌধুরী কুমিল্লা নগরের রাজগঞ্জ , মোগলটুলী ও ঈদগাহ এলাকায় সংক্ষিপ্ত কথা বলেন। এরপর শোভাযাত্রা করে পুলিশ লাইন দিয়ে তিনি চলে যান।

মনিরুল হক চৌধুরী বলেন, কারা ধানের শীষের বিপক্ষে এ কাজ করেছে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার মানুষ জানেন। এখনও বলি আসুন ধানের শীষের পক্ষে নামুন। সবাইকে তিনি ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মিছিলের পেছন থেকে দৌড়াদৌড়ির ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কেউই মামলা করেনি। একেবারেই সামান্য সময়ের ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X