সাভার প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। রাজনৈতিক আয়োজনের বদলে কর্মসূচিটি রূপ নেয় মানবিকতায়।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় শিমুলিয়া ইউনিয়নের টেংগুরি কোনাপাড়া দারুল উলুম কওমী মাদ্রাসা মাঠে হাজারো শ্রমজীবী নারী, অসহায় মানুষ ও দরিদ্র পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় পাঁচ হাজার পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেন।

উপকারভোগীদের সামনে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে মোহাম্মদ আইয়ুব খান বলেন, তারেক রহমানের জন্মদিন কোনো বিলাসবহুল অনুষ্ঠান নয়— এটা মানবিক দায়িত্ব পালনের দিন। তিনি সবসময়ই বলেছেন, ক্ষমতা মানুষের সেবা করার নাম, শোষণের নয়। তাই জনগণের জন্য কিছু করতে পারাই আজকের সত্যিকারের উদযাপন।

তিনি আরও বলেন, বাংলাদেশে আজ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, গণতন্ত্র অবরুদ্ধ, সত্যের কণ্ঠরুদ্ধ। এই অবস্থায় তারেক রহমানই এই জাতির গণতন্ত্র পুনরুদ্ধারের আশা, সাহস এবং ভবিষ্যৎ। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। নির্বাচনকে ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু মনে রাখবেন— জনতার রায়কে বন্দি করে রাখা যাবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনবো।

অনুষ্ঠানে মাঠজুড়ে ছিল শ্রমজীবী মানুষের উপস্থিতি। চারপাশে ব্যানার ও প্রদর্শনীতে ফুটে ওঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সংগ্রামী রাজনৈতিক ইতিহাস।

প্রতিটি উপহার হাতে নিতে নিতে অনেকেই বলেন, জন্মদিনে প্রথমবার কেউ আমাদের কথা ভাবলো। আজকের দিনটা মনে থাকবে।

অনুষ্ঠানের শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি-গণতন্ত্রের পুনরুদ্ধার কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মানবিকতার আলোয় ভরে ওঠা এ আয়োজন আশুলিয়ায় সাধারণ মানুষের মনে সৃষ্টি করেছে ইতিবাচক বার্তা—রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের জন্যও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১০

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১১

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১২

গন্তব্য

১৩

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৪

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৫

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৬

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৭

আইনজীবী বারে হামলা

১৮

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৯

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

২০
X