লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

গাছের নিচে আঁচল পেতে বসে আছেন নিঃসন্তান নারী। ছবি : কালবেলা
গাছের নিচে আঁচল পেতে বসে আছেন নিঃসন্তান নারী। ছবি : কালবেলা

গোসল শেষে ভেজা কাপড়ে বটবৃক্ষের নিচে আঁচল বিছিয়ে সন্তান লাভের আশায় বসে থাকতে দেখা যায় নিঃসন্তান নারীদের। কথিত আছে আঁচলের ওপর পাতা বা ফল পড়লে সন্তান লাভ করা যায়। এমন এক বিশ্বাস থেকে নিঃসন্তান নারীদের বসে থাকতে দেখা যায়।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে দুদিনব্যাপী শুরু হওয়া নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাঁই সৎসঙ্গ সেবা আশ্রমের বটবৃক্ষের তলে এমন দৃশ্যের দেখা মেলে।

সরেজমিনে দেখা যায়, কয়েকজন নারী পুকুরে গোসল শেষে ভেজা কাপড়ের আঁচল বিছিয়ে অক্ষয় নামক বটবৃক্ষের নিচে পাতা বা ফল পড়ার প্রতিক্ষায় বসে আছেন। তাদের এমন কর্মকাণ্ড দেখতে ভিড় জমিয়েছেন নারী-পুরুষ দর্শনার্থীরা। প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে নিঃসন্তান নারীরা সন্তান লাভের আশায় ভিড় জমান এই বটবৃক্ষের নিচে।

রাজশাহীর বাঘা থেকে আগত নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, আমার মেয়ের বিয়ের পাঁচ বছর পর কোনো সন্তান না হওয়ায় লোক মুখে শুনে এখানে এসেছি। এই বটগাছের নিচে আঁচল পেতে বসে ফল বা পাতা পড়লে সন্তান লাভ করা যায়। সেই আশায় আমার মেয়েকে নিয়ে এসেছি।

গাইবান্ধা জেলার সুরলা বালা বলেন, মেয়ের বিয়ের দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও কোনো সন্তান না হওয়ায় লোক মুখে শুনে গোসাই আশ্রমে এসেছি। আমার মেয়ে অক্ষয় বটবৃক্ষের তলে আঁচল পেতে বসলে তার আঁচলে পাতা পড়েছে। সাধুর নিদের্শনা অনুযায়ী সেবন করলে আশা করি সে সন্তান লাভ করবে।

আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার জানান, প্রতি বছরের মতো ৩২৭তম নবান্ন উৎসব পালিত হচ্ছে। ১২৭৪ সনে মহেন্দ্র যুগে ভক্তবাদে ফকির চাঁদ বৈষ্ণব অদৃশ্য হন। তবে তিনি দাবি করেন এখানে নিঃসন্তান নারীরা সন্তান মানত করে সন্তান লাভ করেছেন।

আশ্রমের প্রধান সেবাইত পরমানন্দ সাধু জানান, আশ্রমের দক্ষিণে একটি অক্ষয় বটবৃক্ষ আছে। সেখানে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিঃসন্তান নারীরা এসে নবান্নের দ্বিতীয়া তিথিতে স্নান শেষে আঁচল পেতে প্রার্থনা করেন। এ সময় গাছের পাতা ও ফল পড়লে সেটা মানত করে নিয়মানুযায়ী খেলে বাচ্চা বা সন্তান লাভ করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান জানান, এভাবে সন্তান লাভ করা অসম্ভব। এটি একটি কুসংস্কার। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই। কোনো গাছের পাতা বা ফল খেয়ে সন্তান লাভ করা সম্ভব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X