হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কোপাল যুবক

আহত মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু। ছবি : কালবেলা
আহত মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে ঢুকে ফজরের আজান চলাকালে মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদুকে (৬০) কুপিয়ে পালিয়েছে এক যুবক। গুরুতর আহত মুয়াজ্জিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে একই এলাকার মোস্তাফিজুর রহমান মিঠু (৪৮) দেশি অস্ত্র নিয়ে মসজিদের ভেতরে গিয়ে এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম তার বাবাকে আজান দেওয়া অবস্থায় কুপিয়ে জখম করার ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাবার পক্ষে তিনি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

মুনাব্বর হোসেন ইকরাম আরও জানান, শনিবার রাতে বাবাকে গালাগাল ও হুমকি দেয় মিঠু। তখন স্থানীয় দোকানের সামনে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ভোরে বাবা আজান দেওয়া অবস্থায় এই হামলা চালানো হয়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার বিবরণ দিতে গিয়ে দেশগাঁও দ্বীনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও দেশগাঁও বায়তুল নূর জামে মসজিদের ইমাম শাহ সুলতান ভূঁইয়া বলেন, মিঠু গত কয়েক দিন ধরে তাকে ও মুয়াজ্জিনকে গালাগাল এবং হুমকি প্রদর্শন করে আসছিল। গত রোববার স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমানের ছোট ছেলের মৃত্যু ও জানাজার খবর মসজিদে মাইকিং করার পর ক্ষিপ্ত হয়ে ওঠে মিঠু।

মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান ও প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, ফজরের আজানে ‘হাইয়াআলাস সালা, হাইয়াআলাস সালা’ বলার পর মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকে। এরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে আসলে মিঠু মসজিদ থেকে বেরিয়ে যায়।

অভিযুক্ত মিঠুর ছোট ভাই শাহ পরান বলেন, তার বড় ভাই মিঠু এ ঘটনায় জড়িত নন। যারা এমন হামলায় জড়িত তাদের শনাক্ত করে বিচারের দাবি জানাচ্ছি। তবে তার ভাই মিঠু সকাল থেকে পলাতক রয়েছেন বলে জানান তিনি।

হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ জানান, আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

প্রথমবার ইংরেজি পরীক্ষায় বসছেন মেসি

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

১০

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

১১

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

১২

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

১৩

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

১৪

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

১৫

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

১৬

শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প

১৭

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

১৮

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

১৯

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

২০
X