মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বরিশাল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৭০ কিশোর

টানা ৩০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ১৭০ কিশোর। ছবি : কালবেলা
টানা ৩০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ১৭০ কিশোর। ছবি : কালবেলা

ছোট ছোট শিশু শিক্ষার্থীরা টানা একমাস মসজিদে জামাতে নামাজ আদায় করে জিতে নিল ১৭০টি বাইসাইকেল। আর এ ব্যতিক্রমী আয়োজনটি ছিল বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেনের। গত রমজান শুরুর আগে তিনি তার ১৬ নং ওয়ার্ডের স্কুল পড়ুয়া শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশ্য পুরস্কারের এ ঘোষণা দিয়েছিলেন। যারা পবিত্র রমজানের প্রথম দিন (২৪ মার্চ) থেকে একটানা এক মাস মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তাদের সবাইকে পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ পুরস্কার তুলে দেন।

ওই সময় মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত জামাত শেষে ইমামের স্বাক্ষর সংগ্রহ বাধ্যতামূলক করে দেন। রমজান মাস শেষে ১৬ নং ওয়ার্ডের ১৭০ জন শিশু-কিশোর নগরীর ব্রাউন কম্পাউন্ডের মসজিদে জামাতে টানা ৩০ দিন নামাজ আদায়ের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।

পরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা, কাউন্সিলর রাজিব হোসেনের নির্বাচনে পরাজয় ও বিভিন্ন দৌড়ঝাঁপের কারণে এই পুরস্কার প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়।

অবশেষে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ১৭০ জন শিশু কিশোরের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরষ্কার হিসেবে তুলে দেন।

এ সময় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যত যাই ঘটুক, কথা দিলে তা রাখতে হবে। কোমলমতি শিশুদের সঙ্গে করা ওয়াদা পূর্ণ হয়েছে। রাজিবের ওয়াদা পূরণ করতে সাহায্য করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X