মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা
দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রাকিব ও ইয়াছিন নামের দুই তরুণ নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাঁটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব (২৬) ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং ইয়াছিন (৩২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিমপাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে।

নিহতদের বন্ধু মাহফুজ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলাম। পরে মোটরসাইকেলে মধুপুরের দিকে ফেরার পথে জলই পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়।

অন্য বন্ধু মোমিনুর বলেন, আমরা সামনে ছিলাম। পেছেনে ওদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শব্দ শোনামাত্রই আমরা ছুটে আসি। দৌড়ে গিয়ে দেখি দুজনই নিস্তেজ হয়ে পড়ে আছে। কোনোভাবেই মানতে পারছি না।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল বলেন, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ কালবেলাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X