সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বাগানের ঘাস খাওয়ায় হাঁসুয়া দিয়ে গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জাকারিয়া নামের এক বাগান মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় গরুর মালিক মোছা. ফারজানা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার কয়ানিজপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের খেজুরবাগ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মোছা. ফারজানার পালিত একটি গাভি ও বাছুর গত ২২ অক্টোবর সকালে খেজুরবাগ মাঠে বাধা ছিল। এ সময় কয়েকটি কুকুর মাঠে গেলে গাভি ও বাছুরটি ভয়ে খুঁটি উপড়ে পাশের কয়ানিজপাড়ার মো. জাকারিয়ার (৪০) খোলা বাগানে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাগান মালিক জাকারিয়া গাভি ও বাছুরকে আটকে রাখেন।

খবর পেয়ে ফারজানা তার গাভি আনতে গেলে অভিযুক্ত জাকারিয়া তাকে অকথ্য ভাষায় গালাগাল করে মারমুখী আচরণ করেন। ভয়ে ফারজানা বাড়ি ফিরে এসে সন্ধ্যায় তার ভগ্নিপতি মো. আব্দুল মজিদকে নিয়ে পুনরায় গাভি আনতে যান। এ সময় জাকারিয়া উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গাভিটির পেছনের বাম পায়ে কোপ মারেন। এতে গাভিটির পায়ের রগ কেটে মারাত্মক জখম হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় গাভিটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল করিমের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

জানতে চাইলে ভুক্তভোগী মোছা. ফারজানা বলেন, সামান্য ভুলের কারণে আমার অবলা প্রাণীটিকে এভাবে কোপানো হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তার অবস্থা ভালো নয়। তার একটা বাছুর আছে সেও দুধ খেতে পারছে না। গাভির চিকিৎসা হচ্ছে তবে অবস্থা দেখে মনে হচ্ছে না যে গাভিটি বাঁচবে। আমি এ ন্যক্কারজনক ঘটনায় বিচার চাই।

বাগান মালিক জাকারিয়া বলেন, ঘটনাটি ভুলবশত রাগের মাথায় ঘটেছে। ইচ্ছাকৃতভাবে করা হয়নি।

সৈয়দপুর থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১০

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৩

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৪

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৫

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৬

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৭

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৮

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৯

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

২০
X