বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

বগুড়ায় নারী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। ছবি : কালবেলা
বগুড়ায় নারী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে সচল হতে পারে না। বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বগুড়া হলো স্বাধীনতার জেলা, এ জেলার সন্তান গণতন্ত্র ফিরিয়ে দেয়। সংগ্রাম করে ভোটের অধিকার ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, এনেছিলেন স্বাধীনতাও। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সেলিমা রহমান আরও বলেন, নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রবর্তন করে শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীর ক্ষমতায়নের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা’ বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান।

সেলিমা রহমান আরও বলেন, দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং আঞ্চলিক উন্নয়নে বিএনপি ইতিমধ্যেই সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন যা দেশের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি বহন করে।

কাজেই আগামী নির্বাচনে আপনাদের আবদুল মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

‘পাড়ার গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’, ঢাবি ট্রেজারারকে সর্ব মিত্র চাকমা

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

রামিসা হত্যা মামলার রায় রোববার

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১০

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

১১

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

১২

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

১৩

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

১৪

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

১৫

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১৯

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

২০
X