চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করেছে পুলিশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম উদ্দিন (২০) এবং একই গ্রামের তারিকের ছেলে তানজিল আহমেদ (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সোমবার দুপুরে তারা মোটরসাইকেলে উপজেলার সুবলপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের লোকনাথপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন।

বিকেল আনুমানিক ৩টার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে মোটরসাইকেলের চালক সেলিম উদ্দিন দ্রুত গতিতে থাকার কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি ছিটকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সেলিম উদ্দিন মারা যান।

গুরুতর আহত তানজিল আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে বলেন, দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X