চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল ঘটনাস্থলে পৌঁছালে লাশটি তার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে এসআই মোফাজ্জল হোসেন জানান, রাতের দিকে ওই ব্যক্তিকে রেললাইনের ওপর বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এ এলাকায় কোনো ট্রেন থামে না। সম্ভবত লাইনের ওপর বসে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মরদেহের পাশে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল সম্পন্ন করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় উদ্‌ঘাটনে আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X