মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিন্টুর দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (২৯ নভেম্বর) জোহরের নামাজ শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের দলের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া ১৯৮৫ সাল থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিজের জীবন উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন। আজ তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব নেত্রীর জন্য দোয়া করা। দেশের জনগণ সবাইকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া, সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কেন্দ্রীয় যুবদল নেতা শামসুল আলম রানা, হাবিবুর রহমান হাবিব, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. মোস্তফা, পৌর আমির কালিম উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X