মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভারতীয়সহ আটক ২

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ভারতীয়সহ স্বর্ণ জব্দ। ছবি : কালবেলা
মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ভারতীয়সহ স্বর্ণ জব্দ। ছবি : কালবেলা

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে আবারও উঁকি দিল স্বর্ণ চোরাচালানের ছায়া। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিলার ১১৭/৬ এসের অদূরে বিশেষ অভিযানে বাংলাদেশি ও ভারতীয় দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

এ সময় তাদের বহন করা ঘাসের বস্তা খুলতেই বেরিয়ে আসে স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার। ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত পার হওয়ার আগমুহূর্তে ধরা পড়ে তারা। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই অ্যাম্বুশ করে রেখেছিল টহল দল। বিকেল নামতেই সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে সদস্যদের। থামার নির্দেশ পেয়ে পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয় দুজনকে।

আটকরা হলেন– ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিজানুর রহমান (২৪) এবং মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।

পরে তল্লাশিতে ঘাসের বস্তা থেকে উদ্ধার করা হয় স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুজনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X