বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

নিহত মুছা মিয়া। ছবি : সংগৃহীত
নিহত মুছা মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়াকে (৫৯) গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার কচুরিপানা জমি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। নিহতের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানো হচ্ছে। এদিকে এলাকাবাসী ও নিহতের স্বজনরা হত্যার ঘটনার দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানায়, নিহত মুছার সঙ্গে টাকা লেনদেনের দ্বন্দ্ব নিয়ে এমন ঘটনা ঘটতে পারে।

নিহতের ছেলে মোহাম্মদ উজ্জ্বল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে তাকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল বলেন, ‘নিহত আবু মুছা মেম্বারের হত্যার সংবাদ শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়েছে, তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X