কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা

কেয়ারি সিন্দাবাদ জাহাজ। ছবি : সংগৃহীত
কেয়ারি সিন্দাবাদ জাহাজ। ছবি : সংগৃহীত

কেয়ারি সিন্দাবাদ নামে সেন্টমার্টিনগামী একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া অবৈধভাবে পর্যটকের কাছে টিকিট বিক্রি করছিল জাহাজ কর্তৃপক্ষ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, তিনজন পর্যটককে ১৮০০ টাকা করে অবৈধভাবে ট্রাভেল পাস ছাড়া (কিউআর কোডবিহীন) সরাসরি টিকিট বিক্রির অপরাধে কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এভাবে টিকিট বিক্রি করা যাবে না।

গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে সরকার। কিন্তু নভেম্বর মাসে রাতযাপনের সুযোগ না থাকায় পর্যটকরা আগ্রহ প্রকাশ করেননি।

আজ (১ ডিসেম্বর) থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস রাতযাপন করার সুযোগ রয়েছে সেন্টমার্টিনে, ফলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে জাহাজ চলাচল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X