রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউমার্কেটে দোয়া মাহফিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় নিউমার্কেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর, নিউমার্কেট মাদ্রাসাতুন নাজাতে দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

দোয়া মাহফিলপূর্ব বক্তৃতায় ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তিনি শঙ্কামুক্ত নন। দীর্ঘদিন কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যে কারণে তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হচ্ছে না। মজলুম এই নেত্রীর প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে অন্যায় করেছিল, তা দেখে দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, বর্তমান সময়ে তিনি পুরো দেশবাসীর অভিভাবক, জাতির ঐক্যের প্রতীক।

এ সময়ে তিনি সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের প্রতিটি নাগরিক আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে পুরো জাতি আজ এক কাতারে দাঁড়িয়েছে। তার প্রতি মানুষের অপরিসীম ভালোবাসা আর গভীর শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়াই বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী।

ব্যারিস্টার অসীম বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়ার আবেদন জানান। দোয়া মাহফিলে নিউমার্কেট থানা ও ১৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X