টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে ৬ শিশুকে অপহরণ, কৌশলে পালাল দুজন

কক্সবাজারের টেকনাফে খেলার সময় ছয় শিশু-কিশোর অপহরণের শিকার। ছবি : কালবেলা
কক্সবাজারের টেকনাফে খেলার সময় ছয় শিশু-কিশোর অপহরণের শিকার। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে খেলার সময় ছয় শিশু-কিশোর অপহরণের শিকার হয়েছে। তাদের মধ্যে দুজন কৌশলে পালিয়ে আসতে পারলেও চারজন এখনো জিম্মি রয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্বপাড়ায় এ অপহরণের ঘটনা ঘটে।

এখনো নিখোঁজ শিশু-কিশোররা হলো অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৭), আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (১৪), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৫) ও মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)। কৌশলে ফিরে আসা দুজন হলো মো. আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) ও আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন শিশু-কিশোর খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ পাহাড় থেকে নেমে আসা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ছয় শিশু-কিশোরকে জিম্মি করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়।

পরে দুই শিশু কৌশলে ফিরে আসে এবং বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে ঘটনাটি থানায় জানানো হয়। অপহৃত শিশুদের সন্ধানে স্থানীয় লোকজন পাহাড়ে তল্লাশি চালাচ্ছে।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ লিখিত অভিযোগ না দিলেও পুলিশ তথ্য সংগ্রহ ও শিশুদের উদ্ধারে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X