ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

গোয়ালঘরের অগ্নিকাণ্ড। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
গোয়ালঘরের অগ্নিকাণ্ড। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পুড়ে পাঁচ গবাদি পশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) শেষ রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গবাদি পশুর মালিক মেহেদী হাসান বলেন, শেষ রাতের দিকে হঠাৎ গবাদি পশুর অস্বাভাবিক ডাকে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে আগুন দাউদাউ করে জ্বলছে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোয়াল ঘরসহ সঙ্গে থাকা রান্নাঘর পুড়ে যায়।

তিনি আরও বলেন, এতে আমার ৩টি গরু ও দুটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করা আরও ৩টি গরু সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ধারণা করছি শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো যদি মারা যায়, তবে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে।

ইউএনও মাহমুদা জাহান কালবেলাকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদি পশুর মৃত্যুর ঘটনাটি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১০

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১১

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১২

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৩

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৪

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৯

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

২০
X