মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা
ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘ভোট করবেন তিনি, এটা বলেছেন। তিনি খুব ভালো করে জানেন, ভোট করতে হলে কী কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি, এই প্রশ্ন অবান্তর।’

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে শৈলকুপা উপজেলা হাজি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

আসাদুজ্জামান বলেন, ‘উনি (তারেক রহমান) ভোটার না হলে ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন ভোট করবেন, সে কারণে ধরে নিতে হবে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার ও বাংলাদেশে ভোট করবেন।’

সীমান্ত হত্যার বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সীমান্ত হত্যার আইনগত দিক দুই রাষ্ট্র মিলেই দেখছে। সীমান্ত হত্যার অনেকগুলো বিচার আমরা দেখেছি যে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে একটা জায়গায় পৌঁছায়।

সীমান্ত দিয়ে যেই মুহূর্তে অবৈধভাবে মাদক প্রবেশ করছে, তখনই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের অনেক মামলা বিচারাধীন। কিছু মামলা আইনের চোখ ফাঁকি দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, তবে সেটা দীর্ঘস্থায়ী নয়। দীর্ঘস্থায়ী হলো— এর বিচার হবে, আইনের আওতায় আনা হবে এবং শাস্তি হবে।

জুলাই গণহত্যাসহ বিগত ১৭ বছরের যেসব হত্যা মামলা রয়েছে, তার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, এসব মামলা দ্রুততম নিষ্পত্তির জন্য বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে সারা দেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মেইন ট্রায়ালের ওপর যে ফোকাস, সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোতে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুত সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি। সেই প্রক্রিয়া, সেই পথ ধরেই আমরা এগোচ্ছি।

এ সময় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X