মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনার মদনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা
নেত্রকোনার মদনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাই এ মুহূর্তে দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন। শুধু বিএনপির নয়, তিনি সর্বজনীনভাবে দেশের নেত্রী। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর ভীষণ প্রয়োজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। হয়তো আজকালের মধ্যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।

তিনি বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরীকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দু-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছে। কর্মসংস্থান তৈরি করে ওইসব বেকারের চাকরি দিয়ে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন করেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরও বেশি উন্নয়ন করব।

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X