কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রমজান আলীর (৩১) একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রিমান্ডের নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল আলম জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামির পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করলে পরদিন মঙ্গলবার রাতে শিক্ষক রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক রমজান আলী স্কুলে শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন। গত ২৬ নভেম্বর শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরে অসুস্থতা বোধ করে। পরে তার মা স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরে যান।

দুদিন পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেখে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম কালবেলাকে জানান, ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

তবে এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ কালবেলাকে বলেন, আমাদের স্কুলের শিক্ষক এমন কাজ করতে পারে না। স্কুলের সুনাম নষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X