মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মহিপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ফটক। ছবি : কালবেলা
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ফটক। ছবি : কালবেলা

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে জমি মাপা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রাশেদ রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় এ হামলায় রাশেদ রাব্বি গুরুতর আহত হন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আহত রাশেদ রাব্বি লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। বাকিরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিকলীগ ও যুবলীগের অনুসারী বলে জানা গেছে।

আহত রাশেদের বাবা আলী আক্কাস হাওলাদার জানান, রাব্বি স্থানীয় শাহজাহান তালুকদারের জমি মাপার কাজে গেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, মতি মাতুব্বর, জাকারিয়া, আবু তালেব মাতুব্বর, ইলিয়াস মাতুব্বরসহ কয়েকজন রাব্বির মাথা ও শরীরে বেধড়ক মারধর করে। এতে সে গুরুতর জখম হয়।

স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। অপর পক্ষের আহত ৩ জনকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত মতি মোতালেব মাতুব্বর দাবি করেন, তাদের জমিতে ভেকু মেশিন দিয়ে জোর করে মাটি কাটা হচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে উল্টো তাদের ওপর হামলা করা হয়। তিনি জানান, আমরা তিন ভাই মারধরের শিকার হয়ে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আছি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১১

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১২

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৩

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৪

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৫

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৬

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৭

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

১৮

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

২০
X