মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে মামলা, গ্রেপ্তার ৪

ভুক্তভোগী নারী। ছবি : কালবেলা
ভুক্তভোগী নারী। ছবি : কালবেলা

শরীয়তপুরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অবশেষে থানায় মামলা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে পালং মডেল থানায় একজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগের পর এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর শহরের বন বিভাগের কার্যালয়ের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলে ভুক্তভোগী ওই নারী।

প্রথমে অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করে, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বন্ধুর সঙ্গে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তাদের সড়ক থেকে জোরপূর্বক বন বিভাগের কার্যালয়ের ভেতরে নিয়ে যায় এবং তাদের মারধর করে টাকা দাবি করে। পরে টাকা দিতে না পারায় তিনজন মিলে তাকে ধর্ষণ করে।

ঘটনাটির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ দেখা দেয়। নেটিজেনরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

তবে পরদিন সকালে ঘটনার মোড় ঘুরে যায়। জানা যায়, ভুক্তভোগী নারী কোনো কলেজ শিক্ষার্থী নন, তিনি দুই সন্তানের জননী। আরও জানা যায়, সঙ্গে থাকা ব্যক্তি তার বন্ধু নন, গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেদিন তারা মাদারীপুরে বেড়াতে গিয়েছিলেন।

এমনকি ভুক্তভোগীর অভিযোগেও আসে পরিবর্তন। তিনি জানান, বাস্তবে তাকে একজন ব্যক্তি যৌন নির্যাতন করেছে এবং আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিল।

পূর্বে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সঙ্গে থাকা প্রেমিক তাকে ‘মামলা শক্ত করার জন্য’ তিনজনের নাম বলতে বলেছিল। ভুক্তভোগীর দাবি, যিনি তাকে নির্যাতন করেছেন, তিনি চিনতে পেরেছেন এবং ঘটনার সময় মারধর করে একটি আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ভুক্তভোগী বুধবার রাতে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এরই মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X