মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডাররা। ছবি : সংগৃহীত
পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডাররা। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সম্প্রতি গুলি করে বাংলাদেশিকে হত্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। তারা জানায়, চোরাকারবারিরা কাঁটাতার কেটে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করায় এ ঘটনা ঘটেছে।

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এবং সীমান্তে চলমান বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনার জন্য এ উদ্যোগ নেয় বিজিবি। সভায় বিজিবি দলের নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এসএম শফিকুর রহমান এবং বিএসএফের পক্ষে গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডিএস রাঠোর।

বুধবার (১০ ডিসেম্বর) জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানীতে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, পুশইন, সীমান্তে তিন ফুটের বেশি উচ্চতার ফসল (যেমন পাট ও ভুট্টা) চাষ না করা এবং দা-কুড়ালের মতো দেশীয় অস্ত্র নিয়ে কাঁটাতারের কাছাকাছি না যাওয়ার বিষয়ে দুই বাহিনীর পক্ষ থেকে একমত পোষণ করা হয়।

এ ছাড়া সীমান্তে যে কোনো সমস্যা দেখা দিলে আলোচনা করে সমাধান করার প্রতিশ্রুতিও দেন উভয় সেক্টর কমান্ডার। বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X