কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর লালাবাগ চৌরাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিয়াদ (৩০) নামে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে পথচারীরা ওই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎হাসপাতালে পথচারী মো. ফাহিম বলেন, ‘সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে লালবাগ চৌরাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই যুবক। পথচারিরা দেখতে পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।’

হাসপাতালে নিহতের মা নাসিমা বেগম জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জে। বর্তমানে লালবাগ শহিদনগর ৮ নম্বর গলিতে থাকেন। তার ছেলে রিয়াদ আগে চকবাজারে একটি জুতার কারখানায় কাজ করত। তবে বর্তমানে বেকার ছিল। তিন বছর আগে বিয়ে করে রিয়াদ। তবে বেশ কিছুদিন যাবৎ রিয়াদের স্ত্রী সুমাইয়া আক্তার এক ছেলেকে নিয়ে ইসলামবাগ তার বাবার বাসায় থাকত। এক বোন দুই ভাইয়ের মধ্যে রিয়াদ সবার ছোট ছিল। তার বাবার নাম আব্দুস সালাম।

নাসিমা বেগম বলেন, ‘সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয় রিয়াদ। এর কিছুক্ষণ পর মোবাইলের মাধ্যমে জানতে পারি কে বা কারা রিয়াদকে ছুরি মেরেছে। পরে দ্রুত ঢাকা মেডিকেলে এসে রিয়াদের মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের পিঠে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X