কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

সীমান্তে ভারী যান। ছবি : সংগৃহীত
সীমান্তে ভারী যান। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে কম্বোডিয়া সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। শনিবারও দুই দেশের বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকবে। এর আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন— কম্বোডিয়া যদি সীমান্ত এলাকা থেকে তাদের সব সেনা প্রত্যাহার না করে এবং স্থলমাইন অপসারণ না করে, তবে যুদ্ধবিরতি সম্ভব নয়।

থাই কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের সংঘর্ষে তাদের চারজন সেনা নিহত হয়েছেন। উভয় পক্ষই বোমাবর্ষণ ও গোলাবিনিময় অব্যাহত থাকার কথা জানিয়েছে। তবে কম্বোডিয়া তাদের সামরিক হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, থাই যুদ্ধবিমান হোটেল ভবন ও একটি সেতুতে বোমা হামলা চালিয়েছে। অন্যদিকে থাইল্যান্ড জানায়, কম্বোডিয়ার রকেট হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শনিবার নিহত চার সেনাসহ সোমবার থেকে এখন পর্যন্ত থাইল্যান্ডের মোট সামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এ ছাড়া আহত হয়েছেন ২৭০ জন, যাদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিকও রয়েছেন। কম্বোডিয়া শুক্রবার জানিয়েছিল, তাদের পক্ষে অন্তত ১১ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন।

সংঘর্ষের কারণে সীমান্তের উভয় পাশে অন্তত ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার কম্বোডিয়া অভিযোগ করে জানায়, তাদের ওপর আরও থাই বিমান হামলা হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১৩ ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে। পোস্টে আরও বলা হয়, থাই সামরিক বিমানগুলোর বোমাবর্ষণ এখনো বন্ধ হয়নি। থাই সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত নিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে বিরোধ চলছে। ১৯০৭ সালে ফরাসি মানচিত্রবিদরা এই সীমান্ত নির্ধারণ করেন, তখন কম্বোডিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X